Home » ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না জামায়াতে আমির ডাঃ শফিকুর রহমান

ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না জামায়াতে আমির ডাঃ শফিকুর রহমান

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৪৪ ভিউস

মীর আবু বকরঃ আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না। যারা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের প্রতিহত করা হবে।একটি দল একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলাছে, অন্যদিকে নারীদের অসম্মান করেছে। জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা জেলা জামাতের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান আরো বলেন,আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না। অতীতে যারা জুলুমের শিকার হয়েছেন, তাদের মধ্য অনেকে জালিমের ভূমিকা পালন করছেন। যুবসমাজকে ভাতা দিয়ে ছোট করতে চাই না। তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেতে চাই। সর্বোপরি তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের জন্য আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার , (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক,৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম, প্রমুখ। এরা ছাড়া জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেনা উপস্থিত ছিলেন। জেলার সকল অঞ্চল থেকে জামাতের কর্মীদের উপস্থিতিতে নির্বাচনী সভা মুখরিত হয়ে ওঠে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৫ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।