মীর আবু বকরঃ সাতক্ষীরায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উদ্যোগে উত্তম শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা, ধর্ম ও সম্প্রীতি—মশিগণি প্রকল্পের মূলনীতি বাস্তবায়নের লক্ষ্যে গীতা শিক্ষার বিস্তৃতি ও মানবতাবোধ জাগ্রত করতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সাতক্ষীরা জেলা কার্যালয়েয় আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নাফিউর ইসলাম। তিনি বলেন, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ শিশুদের মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা গড়ে তুলতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শ্যাম প্রসাদ ঘোষ। উপস্থিত ছিলেন, ফিল্ড সুপার ভাইজার সরোজিৎ বিশ্বাস, পান্না সিংহ, কম্পিউটার শিক্ষক দিনেশ চন্দ্র বিশ্বাস।অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী উত্তম শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
২০
