স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। পৌরসভার ৯ নং ওয়ার্ডে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বেলা ১১ টায় ভবনের নিচতলায় প্রধান শিক্ষক ফরিদা খাতুনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য জুলিয়া সালাম।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর শেখ শফিকউদ্দোলা সাগর ও ফারাহা দিবা খান সাথী, প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী রোকেয়া খানম, সাংবাদিক মীর আবু বকর প্রমুখ। বিদ্যালয়ের কোমলমতি শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।এ সময় অস্ত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শায়লা শারমিন লিজা।
রসুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
৪৮
পূর্ববর্তী পোস্ট
