মীর আবু বকরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগামী ২৭ জানুয়ারী সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে রবিবার দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, ১২ ফেব্রুয়ার দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি নতুন বাংলাদেশের আশায় বুক বেঁধেছে। সেখানে থাকবে না বৈষম্য,শোষন, নির্যাতন।নতুন বাংলাদেশ গড়ার অগ্র সৈনিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারী সাতক্ষীরায় আসছেন।সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় জেলা বাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।উক্ত সমাবেশ সফল এবং সার্থক করতে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলায় বাহিনীর সদস্যরা, সর্বপরি সাতক্ষীরা আপামোর জনগনের সার্বিক সহযোগীতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, নায়েবে আমীর নুরুল হুদা, সহকারী সেক্রেটারী এড আজিজুর রহমান, অধ্যাপক ওমর ফারুক সহ ১০ দলীয় জোটের জেলা পর্যায়ে নেতৃবৃন্দ।
জামায়াত আমীরের আগমনে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন
৬৯
পূর্ববর্তী পোস্ট
