মীর আবু বকরঃ যতভাবে হোক নির্বাচন ভালোভাবে করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি করা ছাড়া আমাদের কোন কাজ নাই। আমাদের সম্মান ইজ্জতের সাথে দায়িত্ব পালন করছি। আপনারা আমাদের সব ধরনের সহযোগিতা করবেন। সাংবাদিকরা চাইলে মিডিয়ার মাধ্যমে, গোপন তথ্য দিয়ে আমাদের সাহায্য করতে পারে। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই আমাদের একমাত্র লক্ষ্য। খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক রেজা সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এর সভাপতিত্বে ডিআইজি রেজা আরো বলেন, আপনার দলমত নিয়ে আমাদের কোন সমস্যা নেই। যে যে পার্টি করেন কোন সমস্যা নেই। একাধিক পার্টি করেন কিংবা পার্টি পরিবর্তন করেন তাতে কোন সমস্যা নেই। এই মুহূর্তে খুলনা রেঞ্জের আপনার ডিআইজি, আপনার এসপি, আপনার অফিসারের শতভাগ আন্তরিকতার কোন ঘাটতি নেই। আমাদের কোন ব্যক্তি যদি ব্যক্তি বায়াস করে তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে। এমন কোনো দুর্গাম এলাকা নাই যেখানে কেউ ভোটকেন্দ্রে দখল করবে। আবার চোখের সামনে ভোট কেন্দ্র দখলের কোন সুযোগ নেই।তিনি বলেন, যাদের বাসায় টাকা ও স্বর্ণালঙ্কা রয়েছেন তারা ব্যাংকে রাখার চেষ্টা করবেন। বর্তমান সময়ে থানাগুলোতে জনবল কিছুটা কম রয়েছে। এসময় ছুরি-ছিনতাই, অন্যান্য অপরাধের আশঙ্কা থাকতে পারে। সবাইকে সচেতন থাকাতে হবে। অতীতের যে ভোট হয়েছে সেটি আর হবে না। আমরা একটি সুন্দর ভোট দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করতে চাই। সর্ব অবস্থায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।এ সময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি,যুগ্ম সাধাঃ সম্পাদক আমিনুজ্জামান বাবু, অর্থ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু সহ সাংবাদিকরা।
নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা চাই খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক রেজা
৭
পূর্ববর্তী পোস্ট
