স্টাফ রিপোর্টার : নির্যাতন ও শোষণের শিকার শিশুর তাৎক্ষণিক সেবা প্রদান সহ শিশু সুরক্ষা নিশ্চিতকরণে শিশু কল্যাণ বোর্ড এর ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দা সাইলেন্সের বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে ও ব্রেকিং দা সাইলেন্সের সাতক্ষীরার ম্যানেজার (প্রোগ্রাম) মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষক অফিসার মোঃ রুহুল আমিন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাজমুন নাহার, সমাজসেবার সহকারী পরিচালক রোকনুজ্জামান প্রমুখ। এছাড়া সরকারি প্রসারণ কর্মকর্তা বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ব্রেকিং দা সাইলেন্সের সকল পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।সভায় নির্যাতন ও শোষণের শিকার শিশুদের তাৎক্ষনিক সেবা প্রদান ব্যবস্থায় চ্যালেঞ্জসমূহ, শিশু সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ ও প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত ও বিশ্লেষণ করে তা দুরীকরণের উপায়সমূহ বের করার পাশাপাশি কার্যকর শিশু সুরক্ষা ব্যবস্থা ও সমন্বিত রেফারেল প্রক্রিয়া নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডের সাথে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ আরোও শক্তিশালী করা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয।পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইনচার্জ, পিএইচটি সেন্টার ও খুলনা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শফিকুল ইসলাম।
নির্যাতনের শিকার শিশুর সেবা ও সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় মতবিনিময় সভা
১০
পূর্ববর্তী পোস্ট
