Home » সাতক্ষীরায় বিএনপি ইফতার মাহফিলে নেতা কর্মীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত

সাতক্ষীরায় বিএনপি ইফতার মাহফিলে নেতা কর্মীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৭৬ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে। ফ্যাসিবাদ থেকে গোটা জাতি মুক্ত হয়েছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা বিএনপির সাবেক সাধাঃ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ন আহবায়ক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, ডঃ মনিরুজ্জামান,সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম বাবু, জামায়াতের নায়েবে আমির নুরুল হুদা প্রমূখ। এছাড়া বিএনপির জেলা, পৌর,উপজেলা, ইউনিয়ন ও সকল অঙ্গ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর জেলা বিএনপি ইফতার মাহফিলে নেতা কর্মীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনিছুর রহমান।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম
নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।