স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় বাসায় অবৈধভাবে তেল মজুদ রেখে ৩শ টাকা লিটার বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তির ২ মাসের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সাজাপ্রাপ্ত শহরের পলাশপোল এলাকার বাসিন্দা শাহজাদ সরদারের পুত্র আনোয়ার হোসেন খোকন (৪৫)।
জানা গেছে, আনোয়ার তার বাসায় অবৈধভাবে অকটেন, পেট্রল, ডিজেল মজুত করে ৩০০ টাকা লিটারে বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও সিআরবি যৌথ অভিযান চালায়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্রমান আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম পেট্রোলিয়াম আইনে তাকে ২ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সিআরবি সভাপতি গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেলসহ স্থানীয়রা।
