স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর দলিল লেখক সমিতির আয়োজনে সোমবার বেলা ১২ টায় সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, দলিল লেখকরা সর্বসময় সাংবাদিকদের সম্মান ও শ্রদ্ধা করে। গত ইংরেজী ৩০/০৩/২০২৬ তারিখে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে ভারতীয় নাগরিকের নিকট হইতে কৌশলে দলিল রেজিস্ট্রি করিয়া লওয়ার সময় একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ঐ ভারতীয় নাগরিকের (মোকছেদুর রশিদ) তথ্য গোপন করে বাংলাদেশী আইডি কার্ড ও পাসপোর্ট তৈরী করে। পরবর্তীতে সদর সাব রেজিস্ট্রি অফিসে হাজির হইয়া অবৈধ পন্থায় একটি সাধারণ “পাওয়ার অব এ্যাটনী” দলিল দাখিল করিলে সাব রেজিস্ট্রার মহোদয় উক্ত ভারতীয় নাগরিক মোকছুদার রশিদ এর নিকট হইতে দলিলের স্টেটমেন্ট নেওয়ার সময় কতিপয় অচেনা ব্যক্তি সাব রেজিস্ট্রি অফিসে প্রবেশ করিয়া উক্ত সাব রেজিস্ট্রার মহোদয়ের নিকট উক্ত মোকছুদার রশিদ এবং বিতর্ক সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের অনুকূলে সাব রেজিস্ট্রার মহোদয় তথ্য প্রমানাদি চাহিলে অভিযোগকারীগণ তাহাদের বিরুদ্ধে মৌখিক ও দালিলিক প্রমাণ প্রদান করিলে সাব রেজিস্ট্রার মহোদয় দলিলটি রেজিস্ট্রি না করিয়া তাহার জিম্মায় রাখেন। ঠিক সেই সময়ে উক্ত দলিলের গ্রহীতা বিতর্ক সাংবাদিক জুলফিকার আলী জিন্নাহ উত্তেজিত হয়ে ছাত্রলীগ নেতা সুমন আনোয়ার সহ ১৫/২০ জন সন্ত্রাসীর দল নিয়ে উপস্থিত হয়ে অভিযোগকারী ও সেখানে থাকা দলিল লেখকগণকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আক্রমণ করেন। হামলায় দলিল লেখক সমিতির সভাপতি, যুগ্ম সাধাঃ সম্পাদকসহ অনেকেই আহত হন। হামলার পর পরই জুলফিকার আলী জিন্নাহ তাহার দলবলসহ দ্রুত স্থান ত্যাগ করেন এবং সে সময় উপস্থিত লেখকগণ ও সাধারণ জনগণ উক্ত দ্বৈত নাগরিককে আটক করিয়া পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে উক্ত দ্বৈত নাগরিক মোকছুদার রশিদ রাষ্ট্রপক্ষের মামলায় জেল হাজতে রহিয়াছেন। অবৈধ সম্পদ রেজিস্ট্রি করার জন্য জিন্নাহ সাব রেজিস্ট্রি অফিসে প্রবেশ করেছে, সে এখানে সাংবাদিকতা করতে আসেনি। পরবর্তিতে দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুবউল্লাহ সহ অনেকের নামে জিন্নাহ সাংবাদিকতার প্রভাব খাটিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। শুধু তাই নয় সে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে সংবাদ পরিবেশন করছে। সংবাদ সম্মেলনে আসামী জিন্নাহকে গ্রেফতারের দাবী জানান।পাশাপাশি দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহাবুবউল্লাহ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊধ্বর্তন কর্তৃপক্ষ সহেযাগীতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধাঃ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সিনিয়র এম এম মজনু,যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম।
ক্যাপশনঃ সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন।
সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলনে
৮
সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
পূর্ববর্তী পোস্ট
