স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬ টায় সাতক্ষীরার ডাক্তারদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ডাঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। তিনি উদ্বোধন কালে বলেন, ডক্টরস প্রিমিয়ার লিগ একটি নতুন মাত্রা এনেছে। আমরা সেবার সাথে আছি। একটু বিনোদনের প্রয়োজন আছে সেই জন্য ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডাক্তার হিসেবে আমরা মানুষের সেবা করি মানুষের পাশে থাকি। তার মধ্য থেকেও আমরা একটু খেলার জগতে এসেছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী ডাঃ রাজিব কওছার, টুর্নামেন্ট কমিটির মুখ্য সংগঠক ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ সুমন কুমার দাস, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর আরএসএম হাসানুল হক ও বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মীর মাহফুজ, ডাঃ সৌরভ, ডাঃ মনিরুজ্জামান, ডাঃ আব্দুল্লাহ আল বাকী, ডাঃ সাকিব, ডাঃ মেহেরুপ প্রমুখ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ বনাম একতা হাসপাতাল। উক্ত খেলায় ফারজানা ক্লিনিক একাদশ জয় লাভ করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবির কোর্স ফজলুর রহমান ও লিটু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ উদ্বোধন
৩৪
