Home » সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার মালামাল জব্দ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১১ ভিউস

শহিদুল ইসলাম শহিদ,সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ ৯০ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) ব্যাটালিয়নের আওতাধীন মাদরা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস সংলগ্ন এলাকা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার ভাদিয়ালী এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। একইভাবে চান্দুরিয়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৭/৭-এস সংলগ্ন গাড়ালপাড়া এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।
অপরদিকে, মাদরা বিওপির টহল দল উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ৬০ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের সিম বোর্ড জব্দ করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকা থেকে ৫৫ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় তালা-চাবি উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, এ ধরনের চোরাচালান কার্যক্রম দেশের স্থানীয় শিল্পের জন্য হুমকি এবং রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতির কারণ। তাই সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের জনস্বার্থে পরিচালিত কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।