Home » যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১২ ভিউস

স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
সকাল ৭টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ।
দিবসটি উপলক্ষে পুলিশ, আনসার, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দৃষ্টিনন্দন মার্চপাস্ট, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, মাজার জিয়ারত, রক্তদান কর্মসূচি, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।