Home » পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সাতক্ষীরা বিভিন্ন কর্মসূচি পালিত

পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সাতক্ষীরা বিভিন্ন কর্মসূচি পালিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১১ ভিউস

স্টাফ রিপোর্টার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম,এমপি সাতক্ষীরা মৌয়ালদের সাথে মতবিনিময়,মধু সংগ্রহ কার্যক্রম ও খাল খনন উদ্বোধন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বুধবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার নীল ডুমুর মধু সংগ্রহকারী মৌয়ালদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম,এমপি।তিনি বলেন সুন্দরবনের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুষম ও টেকসই ব্যবহারের মাধ্যমে মধু সংগ্রহ কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বননির্ভর মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে বনদস্যুদের তৎপরতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল,জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ডাঃ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন,প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আলমগীর হুসাইন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহে, সহ স্থানীয় বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা। পরে সুন্দরবনের মধু সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। বিকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী কুমড়া খাল খনন উদ্বোধন করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।