স্টাফ রিপোর্টারঃ আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির পরিচিত সভা ও ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠিত হয়েছে। জিয়া সাইবার ফোর্সের আয়োজন সোমবার বিকালে প্রতাপ নগর ইউনাইটেড একাডেমী হলরুমে আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি সরদার আরিফ ইসলাম মিঠুনের সভাপতিত্বে ও সাধাঃ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেনের সার্বিক তত্ববধায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক মোঃ রিপন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইয়াছিন আরাফাত, আশাশুনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম,এসএম মিয়ারাজ। বক্তব্য রাখেন প্রতাপনগর ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাধাঃ সম্পাদক মোঃ আব্দুল খালেক,খাজরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সেলিম হোসেন লিটন,উপজেলা ছাত্রদলের সদস্য তারিকুল ইসলাম,কুল্যা ইউনিয়ন জাসাস আহ্বায়ক হাবিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। এসময় অত্র ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও উপজেলা আশাশুনি উপজেলা জেডসিএফ সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি জিএম আল-আমিন।
আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ঈদ পূর্ন মিলনী মিলন মেলায় পরিণত
৯৮
পূর্ববর্তী পোস্ট
