স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর শনিবার উদযাপিত হবে। সারা দেশের ন্যায় সাতক্ষীরায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিনটি উদযাপন করবে মুসলিম সম্প্রদায়।আবহাওয়া অনুকূলে থাকলে অধিকাংশ ঈদ জামাত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বহু মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাতক্ষীরায় যে সকল ঈদগাহ অথবা মসজিদ কমিটির পক্ষ থেকে ঈদের সময়সূচি জানানো হয়েছে সেই সকল ঈদ জামাতের নির্ধারিত সময় প্রকাশ করা হয়েছে।সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। কালেক্টরেট জামে মসজিদ সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা পুলিশ লাইন্স ঈদগাহ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। শহরের কামালনগর ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। শহরের সুলতানপুর ক্লাব মাঠে সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা স্টোডিয়াম সকাল সাড়ে ৮ টায়। রসুলপুর স্কুল মাঠ ঈদগাহে সকাল সাড়ে ৭ টায়,রসুলপুর আসলেহাদীস ঈদগাহ সকাল সাড়ে ৭টায় ও নারীদের জামায়াত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। রসুলপুর পশ্চিম পাড়া জামে মসজিদ সকাল ৮টায় ও নারীদের সকাল ৯ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। শহরের মধুমল্লারডাঙ্গী জামে মসজিদে সকাল ৮ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।সাতক্ষীরা আলিপুর রাশিদা বেগম আব্দুস সাত্তার কমপ্লেক্স ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়,আলিপুর ঢালীপাড়া ঈদগাহ মায়দানে সকাল ৭ টায় ও আলিপুর বাজারখোলা ঈদগাহ মায়দানে ৭ টায়। শহরের মিয়া সাহেবেরডাঙ্গী ঈদগাহ মায়দানে সকাল ৮টায়। শহরের খাদিজাতুল কোবরা জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায়। শহরের পলাশপোল গুড় পুকুর ঈদগাহ মায়দানে সকাল সাড়ে ৭টায়। শহরের মোসলেমা আদর্শ একাডেমী জামে মসজিদ সকাল সাড়ে ৮ টায়। শহরের বাকাল ইসলামপুর মাঝের পাড়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ও আশাশুনি উপজেলার কল্যাণপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের সময়সূচী
৭৪
পূর্ববর্তী পোস্ট
