Home » সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রাথমিক অফিস সূত্রে জানা যায়,মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলার ১ হাজার ৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি, কুচকাওয়াজ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচিতে মুখর ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। শিক্ষকদের সহযোগিতায় শিশুরা আমাদের বীর শহীদদের আত্মত্যাগ এবং বীরত্বের কাহিনী জানতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে তাদের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনানো, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের তাৎপর্য বুঝানো জরুরী। শিশুদের সামনে দেশের ইতিহাস ঐতিহ্য এবং বীর শহীদদের আত্মত্যাগের গল্প তুলে ধরলে তাদের মনে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হয়। এক্ষেত্রে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হওয়ায় তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।