Home » সাতক্ষীরায় মধুবাগ উন্নয়ন কমিটির উদ্যোগে ডাস্টবিন বিতরণ

সাতক্ষীরায় মধুবাগ উন্নয়ন কমিটির উদ্যোগে ডাস্টবিন বিতরণ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৪২ ভিউস

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় পরিষ্কার-পরিচ্ছন্নতার রাখতে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শহরের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ – দ্দৌলা সাগর।এসময় উপস্থিত ছিলেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সেলিম, সহ সভাপতি অলোক কুমার তরফদার, মোঃ আনিছুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান,সাধাঃ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, সহ-সাধাঃ সম্পাদক মোঃ আবু তালেব, সহ-যুগ্ম সাধাঃ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল, মোঃ আব্দুস সেলিম, অর্থ সম্পাদক ব্যাংকার আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা আফরোজ, দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান,সদস্য মনজুরুল ইসলাম,সাকিব হাসান সহ মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও এলাকাবাসী। বক্তারা বলেন,এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণের উদ্যোগ টি অবশ্যই প্রশংসনীয়। সকলেই নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে দুর্গন্ধ ছড়াবে না আবার পরিবেশ সুন্দর থাকবে। উন্নয়ন কমিটি ইতিমধ্যে এলাকার উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। আগামীতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য মধুবাগ আবাসিক এলাকার বিভিন্ন স্থানে ২০ টি বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাস্টবিন বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।