Home » সাতক্ষীরায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ১১ ভিউস

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে সদর হাসপাতালে সামনে থেকে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য পঃ পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, শিশু কনসালটেন্ট ডাঃ জাকির হোসেন, অর্থ সার্জারি ডাঃ হাবিবুর রহমান, সদর হাসপাতালে আরএমও ডাঃ আব্দুর রহমান, মেডিসিন কনসালটেন্ট ডাঃ অভিজৎ রায়,মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার,ডাঃ মীর মাহফুজ আলম, ডাঃ সাইফুল আলম,সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী এম কে আশেক নেওয়াজ, জেলা সেনেটারী ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার, জেলা ইপিআই সুপার মোঃ মহিবুর রহমান, নার্সিং সুপারভাইজার গৌরী মণ্ডল,মুক্ত আকাশ বাংলাদেশ সেন্টার ম্যানেজার মোঃ আলমগীর হোসেন প্রমুখ। এসময় সিভিল সার্জন অফিসের ও সদর হাসপাতালের নার্স ও কর্মকর্তারা উপস্থিত। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।