Home » সাতক্ষীরায় প্রাক্তন রোভার সংগঠন স্বপ্নসিঁড়ির কমিটি গঠন।।সভাপতি নাজমুল,সম্পাদক এড বিপ্লব

সাতক্ষীরায় প্রাক্তন রোভার সংগঠন স্বপ্নসিঁড়ির কমিটি গঠন।।সভাপতি নাজমুল,সম্পাদক এড বিপ্লব

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৬২ ভিউস

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ২০২৬-২৭ সালের কমিটি গঠন করা হয়েছে। ২২ মার্চ (রোববার) সকালে স্বপ্নসিঁড়ির মিলনমেলায় কমিটি গঠন করা হয়। অত্যান্ত আনান্দঘণ পরিবেশে গঠিত কমিটিতে সভাপতি পদে নাজমুল হক, সিনিয়র সহ সভাপতি পদে বিশ্বজিৎ ঘোষ, সাধাঃ সম্পাদক পদে এড এস এম বিপ্লব হোসেন নির্বাচিত হন।স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মুহাঃ আলতাফ হোসেন আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটিতে সিনিয়র যুগ্ম সাধাঃ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বিন ফিরোজ, সহ সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম, গোলাম মহিউদ্দীন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ মাহবুব সিয়াম, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম, রাজীব মন্ডল, মুনসুর রহমান, জান্নাতুল ফেরদৌসী নির্বাচিত হন।স্বপ্নসিঁড়ির বাকী পদগুলো প্রথম নির্বাহী কমিটির সভায় পূরণ করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার জনান। এর আগে সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময় ও আনন্দঘন বিভিন্ন পর্বে অংশ নেন রোভার স্কাউটরা।
আলোচনা সভায় করেন স্বপ্ন সিঁড়ি সভাপতি নাজমুল হকের সভাপতিত্ব ও সাধাঃ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান পলাশ, বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের সহ-সভাপতি ইদুজ্জামান ঈদ্রিস, জেলা রোভার স্কাউটসের কমিশনার রেজাউল করিম, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, স্বপ্ন সিঁড়ির উপদেষ্টা আলতাপ হোসেন, জামাল উদ্দীন।অনুষ্ঠানে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় স্বপ্ন সিঁড়ি সাতক্ষীরার সহ-সভাপতি এসএম বিপ্লব হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।আরও বক্তব্য রাখেন মাতঙ্গিনী মন্ডল, শাহাজান আলী, অহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, বিশ্বজিৎ ঘোষ, সাইদুর রহমান সাইদ, অতনু বোস, আবু সাইদ, প্রীতম দাশ, ইয়াছিন আহমেদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।