মীর আবু বকর। সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে খুশির ঈদ। ইসলামের মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটি পবিত্র রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা দেওয়ায় সারা বিশ্বের মুসলিম উম্মাহ উদযাপন করলেন পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদের আগের দিন থেকে বৃষ্টির বাগড়া দেওয়ার ঈদ উৎসব জাঁকজমকপূর্ণ ভাবে ‘উদযাপন করতে পারেনি। ঈদের দিন সকালেও শুরু হয় বৃষ্টি এবার বৃষ্টি ভেজা ঈদুল ফিতর উদযাপন করলো সাতক্ষীরাবাসি।শনিবার সারা দেশের ন্যায় সাতক্ষীরায় ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মাধ্যমে দিনটি উদযাপন করেছে মুসলিম সম্প্রদায়। বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে ঈদুল ফিতরের জামাত অধিকাংশ মসজিদে অনুষ্ঠিত হয়।নির্দিষ্ট সময়ের পূর্বে মসজিদে মুসল্লিরা জায়নামাজ নিয়ে দলে দলে হাজির হয়। বিগত বছরের তুলনায় লক্ষ্যনীয়। জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত (একাডেমি মসজিদ)সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়। এখানে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ মইনুল ইসলাম মইন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। এখানে ঈদ জামাতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণীর পেশার মুসল্লীরা। জামাতে ইমামতি করেন মাওলানা মনোয়ার হোসেন মমিন।কালেক্টরেট জামে মসজিদ সকাল ৭টায় ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়। এখানে তেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি না থাকলেও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমান, জজকোর্টের বিজ্ঞ আইনজীবী, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীরা। সাতক্ষীরা পুলিশ লাইন্স জামে মসজিদে ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল। উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, পুলিশ সদস্য সহ স্থানীয় মুসল্লীরা। শহরের আমিনিয়া জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ রেজাউল ইসলাম। শহরের মধুমল্লারডাঙ্গী জামে মসজিদে সকাল ৮ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধাঃ সম্পাদক ও মধুবাগ আবাসিক এলাকার উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু সহ আইনজীবী, স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মুসল্লীরা। শহরের মেহেদীবাগ মাসজিদে কুবায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়। শহরের কামালনগর ঈদগা ময়দানে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়। রসুলপুর পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল ৮ টায় নারীদের জামায়াত সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা আলিপুর রাশিদা বেগম আব্দুস সাত্তার কমপ্লেক্স ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সদ্য নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ সহ স্থানীয় মুসল্লীরা।আলিপুর ঢালীপাড়া জামে মসজিদে সকাল ৭ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম সহ স্থানীয় মুসল্লীরা।আলিপুর বাজারখোলা জামে মসজিদে সকাল ৭ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধাঃ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা সহ স্থানীয়রা। শহরের মিয়া সাহেবেরডাঙ্গী জামে মসজিদে সকাল ৮টায়। শহরের খাদিজাতুল কোবরা জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায়। শহরের পলাশপোল জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়। শহরের মোসলেমা আদর্শ একাডেমী জামে মসজিদ সকাল সাড়ে ৮ টায়। শহরের বাকাল ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ও আশাশুনি উপজেলার কল্যাণপুর জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে ইমাম সাহেব মাহে রমজানের ফজিলত, তাকওয়া, ইসলামী নির্দেশনা অনুযায়ী মুসলমানদের জীবন যাপনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ঈদের জামাত শেষে দেশ ও জাতির কল্যান সমৃদ্ধি কামনা এবং বিশ্ববাসীর মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত।। বৃষ্টিতে মলিন ঈদ আনন্দ
৩৩
