Home » সাতক্ষীরায় জ্বালানি তেলের সংকট নিরসনে জেলা প্রশাসনের ফুয়েল কার্ড যুগান্তকারী উদ্যোগ

সাতক্ষীরায় জ্বালানি তেলের সংকট নিরসনে জেলা প্রশাসনের ফুয়েল কার্ড যুগান্তকারী উদ্যোগ

কর্তৃক NmRooNjnxB
নিজস্ব প্রতিবেদক, দৈনিক সাতক্ষীরা বার্তা ০ কমেন্ট ৫৬ ভিউস

স্টাফ রিপোর্টার :সম্প্রতি সাতক্ষীরায় জ্বালানি তেলের ব্যাপক সংকট দেখা দিয়েছে। একই ব্যক্তি দিনে একাধিক ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত তেল সংগ্রহ করছে। আবার অনেকেই তেল নিতে পারছে না। একদিকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সময় নষ্টের অন্যদিকে দুর্ভোগের যেন শেষ নেই। এতে কিছু ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে সিন্ডিকেট,কালোবাজারি ও চোরাচালান কাজে জড়িয়ে পড়ছে। সঙ্কটকালীন সময়ে এক ব্যক্তি একাধিক তেল নেওয়া বন্ধ করতে, এমনকি মজুত, কালোবাজারি ও চোরাচালান ঠেকাতে জেলা প্রশাসনের ফুয়েল কার্ড যুগান্তকারী উদ্যোগ হতে পারে। এটি বাস্তবায়ন হলে সকল ব্যক্তি নিয়ম অনুযায়ী তেল পাবে। এতে যেমন মানুষের দুর্ভোগ কমবে অপরদিকে তেলের সংকট থাকবে না। এই মুহূর্তে জেলা প্রশাসনের ফুয়েল কার্ড বাস্তবায়ন হলে সুফল পাবেন জেলাবাসী।সূতারং কোন প্রকার বিভ্রান্তি না ছড়িয়ে তেল সংকট নিরসনে মহতি উদ্যোগকে স্বাগত জানানো উচিৎ।

আরও রিলেটেড পোস্ট

মতামত দিন

আমাদের সম্পর্কে

দৈনিক সাতক্ষীরা বার্তা একটি অনলাইন সংবাদ পোর্টাল, যা বাংলাদেশে স্থানীয় ও জাতীয় সংবাদ প্রকাশ করে।

সম্পাদক ও প্রকাশকঃ

সম্পাদক ও প্রকাশকঃ মীর আবু বকর
মোবাইলঃ ০১৭২০৫৫৮৯১৫

সহ-সম্পাদক মোঃ নুরুল হক

নির্বাহী সম্পাদকঃ এস এম মহিদার রহমান
আইন উপদেষ্টাঃ এড. তোজাম্মেল হোসেন তোজাম

ফেসবুকে নিউজ পেতে ফলো করুন

© ২০২৬ দৈনিক সাতক্ষীরা বার্তা । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহযোগিতাঃ দেশি হোস্টিং, আমঝুপি, মেহেরপুর।