স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী আদর্শে পরিচালিত সংগঠন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ ২০২৬) সংগঠনের জেলা কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সরদার আরিফুল ইসলাম মিঠুনকে সভাপতি এবং জি. এম. আলামিন হোসেনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন গাজী বাপ্পি হাসান, আজহারুল ইসলাম, নাঈম বাবু, নাজমুল ইসলাম, ইমন হাসান, আল আমিন শুভ, সোহাগ ইসলাম, হাসিবুর রহমান, ফয়সাল হাসান মুন্না, আবু রহমান ও আলমগীর হোসেন।
কমিটিতে আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং আল-গালিব হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম, জয়নাল আবেদিন, রাশিকুজ্জামান রাশিক, শাহাদাত হোসেন, হৃদয় ইসলাম, সাব্বির রহমান, শাকিল হোসেন সবুজ, মোজাহিদ ইসলাম ও রোস্তম আলী।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে জামাল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে নীরব হোসেন, সহ দপ্তর সম্পাদক হিসেবে মুরাদ হোসেন বাবু, প্রচার সম্পাদক হিসেবে ইব্রাহিম বিশ্বাস, ক্রীড়া সম্পাদক হিসেবে রাফসান জনি নিরব, ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে রায়হান আহমেদ, তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে রিয়াজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রিয়াদ হাসান এবং কোষাধ্যক্ষ হিসেবে সাকিব হোসেন দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন হাবিবুল্লাহ হোসেন, মামুন সরদার, সবুজ হোসেন, শাহিনুর ইসলাম, আক্তারুল ইসলাম, আল কারিম হোসেন ও শামীম আহমেদ।
জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মোঃ ইয়াছিন আরাফাত এবং আহ্বায়ক মোঃ রিপন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ আশাশুনি উপজেলা ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১৬০
পূর্ববর্তী পোস্ট
